যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরান ইস্যুতে শি ও পুতিনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৯:৪৯ এ এম
ইরান ইস্যুতে শি ও পুতিনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার সঙ্গে বৈঠকের প্রত্যাশা করছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ আগ্রহের কথা জানান। তিনি বলেন, পুতিন ও শি চিনপিংয়ের সঙ্গে তার বৈঠক বেশ আকর্ষণীয় হবে। এসব আলোচনায় পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয় উঠে আসবে। পাশাপাশি ইরানের যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়েও কথা বলবেন তারা।

ট্রাম্প আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান ভালোভাবেই এগোচ্ছে। দেশটির স্থল ও নৌপথে সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্র ‘অপারেশন আয়রন গেট’ চালিয়ে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, স্থলপথে কোনো সরবরাহ ইরানে প্রবেশ করতে পারবে না। নৌ অবরোধের কারণেও জলপথে সরবরাহ বন্ধ রয়েছে।

চীনের শেনজেনে ১৮ ও ১৯ নভেম্বর এপেকের অর্থনৈতিক নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংস্থাটির সদস্য ২১টি অর্থনীতি। প্রতিবছর সদস্য দেশগুলোর নেতারা এ সম্মেলনে অংশ নেন।

এর আগে গত অক্টোবরে শি চিনপিং ও পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসার আগ্রহ জানিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার কথা বলেছিলেন।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)