যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাশকতা পরিকল্পনার অভিযোগে লোহাগড়ায় আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৯:৪১ পিএম
নাশকতা পরিকল্পনার অভিযোগে লোহাগড়ায় আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

নৈরাজ্য সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার শাহাবুদ্দিন সাবু, লোহাগড়া ইউনিয়নের চর বকজুড়ি গ্রামের ফারুক আলী মির এবং লাহুড়িয়া গ্রামের সৈয়দ হামিদুর রহমান সজল।

এর মধ্যে সিকদার শাহাবুদ্দিন সাবু উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মৃত বাহাদুর শিকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন।

লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় নৈরাজ্য সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর গোপন পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)