যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮, একজনের কারাদণ্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:৪০ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:৫৯ পিএম
পাইকগাছায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮, একজনের কারাদণ্ড

খুলনার পাইকগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও নাশকতাসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসহ গ্রেপ্তার একজনকে ভ্রাম্যমাণ আদালতের (সামারি ট্রায়াল) মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রেপ্তার অন্য সাত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বিশেষ অভিযান চলাকালে উপজেলার কপিলমুনি এলাকার মৃত নুর আলী গাজীর ছেলে মো. মনিরুল ইসলাম এবং চাঁদখালীর গজালিয়া গ্রামের নুরুল ইসলাম মোড়লের ছেলে মো. সিফাতউল্লাহ সাহেবকে ২০২৪ সালের একটি নাশকতা মামলার (মামলা নম্বর-১১) সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

একই রাতে উপজেলার নাসিরপুর গ্রামের মো. সহিল উদ্দিন গাজীর ছেলে মো. ইবাদুল গাজীকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

তারা হলেন—পাইকগাছার হেতালবুনিয়া এলাকার মো. লুকমান হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (৩২), আশাশুনির খাশবাগান এলাকার মো. আফছার মোড়লের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০) এবং কালিদাসপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৯)।

অন্যদিকে, দণ্ডবিধির ২৯০ ধারার (গণউপদ্রব) অভিযোগে পাইকগাছার গোপালপুর এলাকার গাজী শহিদুল ইসলামের ছেলে মো. আবু হাসান (৩২) এবং চেঁচুয়া এলাকার মোছলেম উদ্দিনের মেয়ে সুমনা সুলতানা রোজি ওরফে রোজ (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির এসব তথ্য নিশ্চিত করে জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে থানা পুলিশের মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান এবং নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)