যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গায় সাবেক চেয়ারম্যান ও আ.লীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:৩৯ পিএম
চুয়াডাঙ্গায় সাবেক চেয়ারম্যান ও আ.লীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৮

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া জেলা শহরে গণপিটুনিতে আহত এক সাবেক ছাত্রলীগ নেতাকে প্রাথমিক চিকিৎসা শেষে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গায় উপজেলার ভাংবাড়িয়া এলাকার একটি চায়ের দোকান থেকে সাতজনকে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে সাবেক ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

আলমডাঙ্গায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্যবিষয়ক সম্পাদক ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়িয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) এবং আজিজুল হক (৬৪)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী ভাংবাড়িয়া এলাকার একটি চায়ের দোকানে গোপন বৈঠক করছেন—এমন গোপন সংবাদ পায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদ নঈম জ্যামিকে (৩৯) পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। জ্যামি চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়ার মাহাবুব আলম টুটুর ছেলে।

খবর পেয়ে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার রাশেদ নঈম জ্যামি একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)