যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এনসিপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৮:০১ পিএম
এনসিপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

নড়াইলের লোহাগড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন লোহাগড়া উপজেলা কমিটির আহ্বায়ক শাহজাহান সাজু।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা। উপস্থিত ছিলেন দলের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক চিকিৎসক আবুল বাশার, মো. উজ্জ্বল মাল্য, যুগ্ম সদস্যসচিব প্রকৌশলী সাহাগ হাসান, রফিকুল ইসলাম পিকুল, তরিকুল ইসলাম এবং এস এম ইরফানুল বারী উজ্জ্বল প্রমুখ।

বক্তৃতাকালে শাহরিন ইরা বলেন, লোহাগড়ায় এনসিপি একটি শক্তিশালী রাজনৈতিক অবস্থান তৈরির পথে এগিয়ে যাচ্ছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থন ও সাংগঠনিক কার্যক্রমে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় নবগঠিত কমিটির নেতাদের পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন