যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৭:১৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৭:৪২ পিএম
যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শহরের দড়াটানার ভৈরব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান ও সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ।

এসময় এনসিপি যশোর জেলার আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, একজন জনপ্রতিনিধির বাড়িতে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধ কখনই সহিংসতার মাধ্যমে প্রকাশ করা যায় না।জেলা সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ জামান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা, যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান বাবু, ইউসুফ আলী, আলি সোহেব যুগ্ম সদস্য সচিব সাজিদ সারোয়ার, মারুফ হাসান সুকর্ণ, সহ-সাংগঠনিক সম্পাদক বিএম আকাশ, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সাদিয়া, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মুক্তা ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার সম্পাদক ফাহিম আল ফাত্তাহ্।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন