যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় ছাত্রদলের প্রস্তুতি সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৭:১১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৭:২৮ পিএম
ঝিকরগাছায় ছাত্রদলের প্রস্তুতি সভা

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে যশোরের ঝিকরগাছায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা।

সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম টিপু।

সভা সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহিন আলম বিপ্লব। বক্তব্য দেন পৌর ছাত্রদলের সদস্যসচিব নাঈম হোসেন ডনি ও কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হোসেন চয়ন।

এ সময় ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন, পৌরসভা ও কলেজ পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঝিকরগাছা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন