যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু আহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৭:২৯ পিএম
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু আহত

যশোরের অভয়নগরে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইয়ামিন (১৮) ও পারভেজ (১৯) নামে দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধোপাদী গ্রামে জাকির সরদারের বাড়ির সামনে নওয়াপাড়া-সুন্দলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ইয়ামিন উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের মোহাম্মদ বাচ্চুর ছেলে। অপর আহত পারভেজের ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে আঘাত করে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দু’জনে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান মুন্না বলেন, দুর্ঘটনায় আহত দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন