যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে আলগামন-ইজিবাইকের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৮

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৬:৩৪ পিএম
গাংনীতে আলগামন-ইজিবাইকের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৮

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীতে সবজিবোঝাই আলগামন (স্থানীয়ভাবে নির্মিত যন্ত্রযান) ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলার চোখতোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারখাদা ত্রিমোহনী এলাকার শামীম শেখের স্ত্রী জোনাকি খাতুন, লাল্টু শেখের স্ত্রী মনজেরা খাতুন, রিপন আলীর মেয়ে রোজা খাতুন, শামীম শেখের ছেলে মেহেদী হাসান, সৈকত আলীর ছেলে আব্দুর রাজ্জাক, জব্বার মন্ডলের ছেলে সিদ্দিক মন্ডল, জামাত আলীর ছেলে ইজিবাইকচালক আব্দুল মান্নান এবং কেয়ামদ্দিন শেখের ছেলে আব্দুস সাত্তার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতরা সবাই মেহেরপুরের এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে ইজিবাইকযোগে কুষ্টিয়ায় নিজেদের বাড়িতে ফিরছিলেন।

পথে চোখতোলা এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা সবজিবোঝাই একটি আলগামন ইজিবাইকটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কের পাশে উল্টে পড়ে এবং এর আট যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া জামান জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)