যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৬:১১ পিএম
আপডেট : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৬:৩৭ পিএম
কয়রায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ

খুলনার কয়রায় সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (১১ নভেম্বর) বিকেল চারটায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, জিএম রফিকুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, আব্দুর রহিম সানা, অ্যাডভোকেট মনজুরুল আলম নান্নু, গাজী সেরাজুল ইসলাম, নাজমুল হুদা, আব্দুল গফ্ফার, এসএম খায়রুজ্জামান ও কামরুল ইসলাম খান, গোলাম রসুল, হাবিবুর নবী পির আলী, এহসানুর রহমান, নুরুল ইসলাম, আরিফ বিল্লাহ সবুজ, মেহেদী হাসান সবুজ, আকবার আলী খান, আব্দুর রউফ, আজিজুর রহমান এবং আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)