যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আদালত ভবনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৯:২১ পিএম
আদালত ভবনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

যশোর আদালত ভবনের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ নস্যাৎ করতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

বিদেশে পালিয়ে থেকেও ফ্যাসিস্ট শেখ হাসিনা তার গুন্ডাবাহিনী দিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে যশোরের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করছেন বলে তারা অভিযোগ করেন।

নেতৃবৃন্দ রাজনৈতিকভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করার আহ্বান জানান।

একই সঙ্গে প্রশাসনের প্রতি অবিলম্বে জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)