কেশবপুর (যশোর) প্রতিনিধি
সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে কেশবপুর উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কেশবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহেনেওয়াজ ইমরান।
বক্তব্য রাখেন জেলা সদর ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা কামরুজ্জামান, আশরাফুজ্জামান রুমি প্রমুখ।