যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ওসির সঙ্গে চৌগাছার সাংবাদিকদের মতবিনিময়

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৮:৪৫ পিএম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৯:৩৮ পিএম
ওসির সঙ্গে চৌগাছার সাংবাদিকদের মতবিনিময়

যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রনির সঙ্গে প্রেসক্লাব চৌগাছার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন।

সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওসি মেহেদী হাসান রনি। তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করবে।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক এমএ রহিম ও বাবুল আক্তার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, ড. আব্দুস শুকুর, মাস্টার আব্দুল কাদের, রায়হান হোসেন, শ্যামল দত্ত, প্রভাষক আজিজুর রহমান, এম এ মান্নান, লাভলুর রহমান, কালিমুল্লাহ সিদ্দিক, আবু জাফর, ফখরুল ইসলাম প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)