যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় আগুনে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০২:০০ পিএম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৩:৩৫ পিএম
লোহাগড়ায় আগুনে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

নড়াইলের লোহাগড়া উপজেলায় আগুনে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার-মল্লিকপুর গ্রামের দক্ষিণপাড়ার কৃষক মাসুদ সরদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ভুক্তভোগী কৃষক মাসুদ সরদার জানান, বৃহস্পতিবার বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা টেলিভিশন, ফ্রিজ, শোকেস, খাটসহ যাবতীয় আসবাব ও মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে তার কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সরকারি সহায়তা চেয়ে রোববার (২২ নভেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন করেছেন তিনি।  

খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। লোহাগড়া ফায়ার সার্ভিসের টিম লিডার সোহাগউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।  
 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)