যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় ফের রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি লেপন

খুলনা অফিস

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০১:৫৩ পিএম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৩:৩৪ পিএম
খুলনায় ফের রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি লেপন

খুলনা নগরের শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং ছিটিয়ে বিকৃত করেছে দুর্বৃত্তরা।

কয়েক সপ্তাহের ব্যবধানে নগরে কবিগুরুর প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো।  

রোববার (২২ নভেম্বর) সকালে শিববাড়ি মোড়ে গিয়ে দেখা যায়, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে আঁকা দেয়ালের অন্য গ্রাফিতিগুলো অক্ষত রয়েছে। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডলে স্প্রে-জাতীয় কালো রং ছিটিয়ে বিকৃত করা হয়েছে।  

নগরের গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে দেয়ালটিতে বিভিন্ন জাতীয় ও বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আবু সাঈদ ও ওসমান হাদি।  

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, বিষয়টি তারা জেনেছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করা হবে।  

এর আগে গত ৬ নভেম্বর নগরের যশোর রোডসংলগ্ন রেলস্টেশন এলাকায় দেয়ালচিত্রে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি লেপন করে দুর্বৃত্তরা।

পরদিন ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়।  
 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)