যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দল হিসেবে আ.লীগের বিচারের তদন্ত চলমান রয়েছে: প্রসিকিউটর তামিম

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৪:১৩ পিএম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৪:৪৮ পিএম
দল হিসেবে আ.লীগের বিচারের তদন্ত চলমান রয়েছে: প্রসিকিউটর তামিম

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

রোববার (২২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রসিকিউটর তামিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে কখনো হয়নি। সারা দেশে তদন্ত পরিচালনার কারণে কার্যক্রম শেষ হতে কিছুদিন সময় লাগবে। তবে তদন্ত শেষ হতে ঠিক কত দিন লাগতে পারে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ইতিমধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় দলটি সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়েও অভিযোগ আনা হয়েছিল। আসামিদের দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল সাজা দিয়েছেন। তার মতে, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।

ওই রায়ের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর তামিম জানান, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

গাজী এম এইচ তামিম বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ গঠন করা হয়েছিল।

সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলায় আসামিদের সাজা হয়েছে।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)