যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগের দুই কর্মী আটক

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ১২:৪২ পিএম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৩:৩১ পিএম
গাংনীতে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগের দুই কর্মী আটক

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় দুই সক্রিয় কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (২২ নভেম্বর) সকালে খবর পেয়ে গাংনী থানা-পুলিশ তাদের হেফাজতে নেয়।  

আটক দুজন হলেন কাজিপুর মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন শুভ (২২) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৯)। তারা দুজনই ছাত্রলীগের স্থানীয় সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ।  

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউন কর্মসূচি সফল করতে কাজিপুর এলাকায় পোস্টার সাঁটানো ও রাতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই কর্মকাণ্ডে নেতৃত্ব দেন জোবায়ের ও মাহফুজুর। রোববার সকালে স্থানীয় লোকজন তাদের আটক করে গাংনী থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, স্থানীয় লোকজন দুজনকে আটক করে খবর দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তারা দুজনই ছাত্রলীগের সক্রিয় কর্মী।

এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।  
 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)