যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর টিকটক, জানালা ভেঙে পালালেন আটক নারী

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৯:৪৫ এ এম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৩:২৩ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর টিকটক, জানালা ভেঙে পালালেন আটক নারী

চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে ঝরনা আক্তার (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঝরনা আক্তার ওই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝরনা নিয়মিত টিকটকে ভিডিও তৈরি করেন। সম্প্রতি তার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসম্বলিত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি স্থানীয়দের নজরে এলে এলাকায় সমালোচনা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে একটি কক্ষে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন। তবে পুলিশ আসার খবর পেয়ে পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

এ বিষয়ে ঝরনার স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি ও আপত্তিকর মন্তব্য করা তার স্ত্রীর মোটেও উচিত হয়নি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে দলীয় নেতা-কর্মীদের নজরে আসে টিকটকের ভিডিওটি। পরে স্থানীয় নেতা-কর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারীর কটূক্তিমূলক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)