যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পুলিশের কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৮:০০ পিএম
যশোরে পুলিশের কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্ট অনুষ্ঠিত

যশোরে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে এসব ইভেন্ট অনুষ্ঠিত হয়। যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুট বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

শারীরিক সক্ষমতা যাচাইয়ের ইভেন্টগুলো ছিল ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প। ২০০ মিটার দৌড়ে পুরুষ প্রার্থীদের ২৮ সেকেন্ড এবং নারী প্রার্থীদের ৩৪ সেকেন্ডের মধ্যে নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে হয়। পুশ-আপে পুরুষ প্রার্থীদের ৩৫ সেকেন্ডে ১৫টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০টি দিতে হয়।

লং জাম্পে পুরুষ প্রার্থীদের কমপক্ষে ১০ ফুট এবং নারী প্রার্থীদের কমপক্ষে ৬ ফুট দূরত্ব অতিক্রম করতে হয়। হাই জাম্পে পুরুষ প্রার্থীদের ৩ দশমিক ৫ ফুট এবং নারী প্রার্থীদের ২ দশমিক ৫ ফুট উচ্চতা অতিক্রম করতে হয়। প্রার্থীরা প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পান। লং জাম্প ও হাই জাম্পে উত্তীর্ণ হওয়ার জন্য প্রত্যেক প্রার্থীকে সর্বোচ্চ তিনবার করে সুযোগ দেওয়া হয়।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে আসা সদস্য এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)