যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ষড়যন্ত্রের প্রতিবাদে চৌগাছায় যুবদলের সমাবেশ

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৭:২৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৭:৫৩ পিএম
ষড়যন্ত্রের প্রতিবাদে চৌগাছায় যুবদলের সমাবেশ

কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।

মঙ্গলবার বিকেলে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

প্রথমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশ’ মোটরসাইকেলসহ নেতাকর্মীরা চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গদাধরপুরের সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব আনছারুল হক রানা।

যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাডভোকেট আলীবুদ্দিন খান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।

এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিলন, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দীন আহমেদ, সদস্য সচিব মইন উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব ইমন হাসান রকি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। গণতান্ত্রিক পরিবেশ, আইনের শাসন ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা সহিংসতায় পা না দিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। একইসঙ্গে দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)