যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গড়ইখালীর চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম অপসারিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৭:৩৫ পিএম
গড়ইখালীর চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম অপসারিত

পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুস ছালামকে স্বীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। গত ১৭ নভেম্বর এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে তাকে অপসারণের আদেশ দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান জি এম আব্দুস ছালামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ পরিচালনায় অদক্ষতা ও কর্তব্যে অবহেলা, অপারেশনাল আর্থিক ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম, পরিষদের সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়ম, সরকারি স্বার্থ ক্ষুণ্ণকরণ, নাগরিক সেবায় পশ্চাৎপদতা এবং সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তার দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।

এদিকে, গত ১৬ নভেম্বর খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে এ বিষয়ে একটি স্মারক জারি করা হয়।

উপপরিচালক (স্থানীয় সরকার, খুলনা) মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।

এরই ধারাবাহিকতায় ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন।

চেয়ারম্যান পদ শূন্য ঘোষণার ফলে গড়ইখালী ইউনিয়ন পরিষদের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)