মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তানিয়া খাতুন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি ওই গ্রামের লাখোদার ছেলে প্রবাসী সেকেন্দারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় তানিয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।