যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহম্মদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০২:১৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৩:০৯ পিএম
মহম্মদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে বাঁধন কুণ্ডু (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ধুপুড়িয়া কুণ্ডুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বাঁধন ওই এলাকার কাপড় ব্যবসায়ী বিশ্বজিতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত মিজানুর রহমান কাবুলের পুকুরে পড়ে যায় বাঁধন। স্বজনেরা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সূচি মণ্ডল তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)