যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৩:১৯ পিএম
নড়াইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসাদ আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ দুপুর ১২টার দিকে নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ায় তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী আসাদ মোল্যা ঘরে ঢুকে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির মেজ বোন বাড়িতে ফিরে বিষয়টি দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় আসাদ পালিয়ে যান। পরে খবর পেয়ে শিশুটির মা-বাবা বাড়িতে ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)