পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন শাওন হোসেন অনিক। সোমবার (২৩ নভেম্বর) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। পাইকগাছায় যোগদানের আগে তিনি বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে গতিশীলতা বাড়বে এবং সাধারণ মানুষ আরও সহজে সেবা পাবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।