স্টাফ রিপোর্টার
, যশোর
রমজান মাসে ‘শংকরপুর মানবিক যুব সংগঠন’ সাত নম্বর ওয়ার্ডসহ আশপাশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে। গভীর রাতে সংগঠনের আহ্বায়ক ও গাজী মেডিসিন শপের স্বত্বাধিকারী গাজী রাশেদ, সদস্য সচিব ফাহিমসহ অন্যান্য সদস্যবৃন্দ নিজ হাতে সামগ্রীগুলো পৌঁছে দেন অসহায় ও দুস্থদের মাঝে।
গাজী রাশেদুল ইসলাম বলেন, সমাজের বিত্তবান মানুষ যদি সংগঠনের কাজকে আর্থিক ও মেধার মাধ্যমে সহযোগিতা করেন, আমরা আরো বেশি পরিবারকে সহায়তা দিতে পারব। তিনি আরো যোগ করেন, একটি ছোট ইফতার উপহার মানুষের জীবনে আনন্দ এবং আশা জাগাতে পারে।
সদস্য সচিব ফাহিম বলেন, এই ধরনের উদ্যোগ শুধু ক্ষুধা মেটায় না, বরং দরিদ্র মানুষের আত্মমর্যাদা ও মনোবল বাড়ায়। তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।