স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মাহিদিয়ায় ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দিয়ে জোরপূর্বক ব্যক্তি যাতায়াতের পথ তৈরির অভিযোগ উঠেছে প্রতিবেশী কামরুল বিশ্বাস ও তার স্ত্রী শিল্পী বেগমের বিরুদ্ধে।
এই ভূমিদস্যুতার প্রতিবাদ করায় জমির প্রকৃত মালিক সাহাফুজ্জামান মিকুলকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিকুল এসব তথ্য জানান।
লিখিত অভিযোগে তিনি বলেন, সদর উপজেলার মাহিদিয়া মৌজায় তাদের পৈত্রিক সূত্রে পাওয়া ৪৫ শতক জমি দীর্ঘ ১০০ বছরের বেশি সময় ধরে তারা ভোগদখল করছেন।
অথচ প্রতিবেশী কামরুল ইসলাম নিজেদের সামনের ৩৫ ফুটের অধিক সরকারি রাস্তা দখল করে নিয়ে মিকুলদের জমির ওপর দিয়ে রাস্তা বানিয়ে জোরপূর্বক যাতায়াত করছেন।
এতে বাধসাধলে কামরুল ও তার স্ত্রী গালিগালাজ ও হত্যার হুমকি প্রদান করেন, এমনকি উল্টো থানায় অভিযোগ দিয়ে হয়রানি করছেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিবেশী এনামুল সদ্দার, শিপন মোল্লা, বাবু সর্দারসহ গ্রামের স্থানীয় বয়স্ক ব্যক্তিরা।