যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী পালিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৯:১২ পিএম
লোহাগড়ায় হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী পালিত

লোহাগড়ায় হোমিওপ্যাথি চিকিৎসাশাস্ত্রের জনক স্যার হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরি চত্বরে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প, ভেষজ প্রদর্শনী ও আলোচনাসভার আয়োজন করা হয়।

উপজেলা হোমিওপ্যাথিক পেশাজীবী ডক্টর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে লাইব্রেরির হলরুমে ডা. হায়াতাদুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

বক্তব্য রাখেন নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. মশিউর রহমান, প্রভাষক ডা. বেলাল হোসেন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. রাজিবুল ইসলাম, ডা. প্রদীপ ব্যানার্জী, ডা. সুইটি খানম প্রমুখ।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)