যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মধুমতীতে ডুবে যাওয়া কিশোরীর সন্ধান মেলেনি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০৮:৪৭ পিএম
আপডেট : সোমবার, ১১ মে,২০২৬, ১০:০৫ পিএম
মধুমতীতে ডুবে যাওয়া কিশোরীর সন্ধান মেলেনি

মধুমতীতে ডুবে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী সীমার (১৪) খোঁজ এখনও মেলেনি।

গত ১০ মে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় নানির সাথে নদীতে সে গোসল করতে গিয়েছিল।

কিশোরী সীমা ইতনা গ্রামের কালাচাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানিবাড়িতে থাকতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমা তার নানীর সঙ্গে মধুমতীতে গোসল করতে গিয়েছিল। নদীর স্রোতে সে পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে স্টেশন অফিসার সোহাগ উজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনার ফায়ার সার্ভিসের ছয় সদস্য বিশিষ্ট ডুবুরি দলের প্রধান সাইদুজ্জামান বলেন, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নদীতে সন্ধান চালিয়েও কিশোরীর মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। তাছাড়া নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়। তবু চেষ্টা করা হয়েছে, কিন্তু তার সন্ধান মেলেনি।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)