কালিয়া (নড়াইল) প্রতিনিধি
কালিয়া উপজেলার পেড়লী এলাকায় ১৮০ পিস ইয়াবাসহ সাগর গাজী (৪০) নামে একজনকে আটকের দাবি করেছে পুলিশ।
সোমবার দুপুরে পেড়লী ইউনিয়নের শীতলবাটি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে পেড়লী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. মোমরেজ আলীর নেতৃত্বে একটি দল সাগর গাজীর বাড়িতে অভিযান চালায়। তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১৮০ পিস ইয়াবা উদ্ধার ও তাকে আটক করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, এ ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।