যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছার মাদক মামলায় কারবারির ১৭ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০৯:০২ পিএম
আপডেট : সোমবার, ১১ মে,২০২৬, ১০:০৮ পিএম
চৌগাছার মাদক মামলায় কারবারির ১৭ বছর কারাদণ্ড

যশোরের চৌগাছার চিহ্নিত মাদক কারবারি শামসুল হককে পৃথক দুই ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। শামসুল হক উপজেলার সুখপুকুরিয়া দক্ষিণপাড়ার রুহুল আমিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আজিজুর রহমান।

মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ জুলাই ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেল খবর পায়, চৌগাছার শামসুল হক নিজ বাড়িতে মাদক মজুদ করে রেখেছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একটি টিম তার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় তার ঘর থেকে ১৭০ বোতল ফেনসিডিল ও দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের এসআই এসএম শাহীন পারভেজ বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করেন।

সোমবার রায় ঘোষণার দিন বিচারক এক ধারায় শামসুল হককে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর ধারায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)