যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দু’বছরেও বৃদ্ধা রিজিয়া হত্যার রহস্য অনুদ্ঘাটিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০৯:১১ পিএম
আপডেট : সোমবার, ১১ মে,২০২৬, ১০:০৯ পিএম
দু’বছরেও বৃদ্ধা রিজিয়া হত্যার রহস্য অনুদ্ঘাটিত

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমঙ্গলহাটা গ্রামে বৃদ্ধা রিজিয়া বেগম (৭০) হত্যার ঘটনা দু’বছর পেরিয়েছে। এখনও হত্যারহস্য উদ্ঘাটন বা আসামি গ্রেপ্তার হয়নি।

প্রথমে মামলাটি লোহাগড়া থানা পুলিশের তদন্তাধীন থাকলেও পরবর্তীতে তদন্তভার জেলা সিআইডির ওপর অর্পণ করা হয়। তবে, এখনও হত্যার রহস্য উন্মোচন হয়নি। এ হত্যার রহস্য উদঘাটন হবে কি না- প্রশ্ন তুলেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

সোমবার (১১ মে) বিকেলে রামনারায়ণ পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নিহতের ছেলে ও হত্যা মামলার বাদী রবিউল ইসলামসহ উপস্থিত এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় নিহতের দেবর সিদ্দিকুর রহমান, স্থানীয় ব্যবসায়ী ফরিদ আহমেদ, খায়রুজ্জামান ডাবলু, খিজির আহমেদ, টিএম শফিকুল ইসলাম সবুজ, প্রদীপ চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, চরমঙ্গলহাটা গ্রামের মরহুম তবিবর রহমানের স্ত্রী পাঁচ সন্তানের জননী রিজিয়া বেগম বাড়িতে প্রায়ই একা থাকতেন। ঘটনার দিন বিগত ২০২৪ সালের ১১ মে তার ছেলে রবিউল ইসলাম রাত ১০টার দিকে বাড়ি গিয়ে দেখতে পান তার মা রিজিয়া বেগম জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছেন।

স্বজনদের অভিযোগ, বাড়িতে রিজিয়া বেগম ছাড়া তেমন কেউ না থাকার সুযোগে তার গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুটে নেয় দুর্বৃত্তরা।

এ ঘটনার পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠালে সেখানে তার ময়নাতদন্তে শেষ হয়। ১৩ মে নিহতের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে লোহাগড়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নিহতের ছেলে রবিউল ইসলাম বলেন, দুই বছর পার হলেও হত্যাকারী শনাক্ত এবং চুরিকৃত মালামাল উদ্ধার বা ঘটনায় জড়িত কেউই গ্রেপ্তার হয়নি। চলতি বছরের ১৮ এপ্রিল আমার বাড়িতে চোরেরা ৪টি সিসি ক্যামেরা ও বিদ্যুতের তার, ফ্যানসহ মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় লোহাগড়া থানায় অভিযোগ দিলেও কোনো লাভ হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই মেহেদী হাসান বলেন, হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও হত্যারহস্য উদঘাটনে চেষ্টা চলছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

সম্প্রতি নিহতের বাড়িতে চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও চুরি যাওয়া মালামাল উদ্ধার বা অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)