স্টাফ রিপোর্টার
, যশোর
বিজিবির যশোরের (৪৯ ব্যাটালিয়ন) সদস্যরা সোমবার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে আট লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে।
৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সোমবার বিজিবি সদস্যরা বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় বিশেষ অভিযান চালায়। সে সময় ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৪১পিস শাড়ি, আধাকেজি জিরা, ১৩ প্যাকেট ফুচকা, ১৫ কেজি কিসমিস, প্রায় দুই হাজার বিভিন্ন খাদ্যসামগ্রী, ৩০ পাকেট সোনপাপড়ি, ১০৮টি ওষুধ, ৪১৩টি চকলেট, ৮৮৬টি কসমেটিকস উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আট লাখ ৬৫ হাজার ৭৬০ টাকা।