যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় উদ্ধারকৃত ৩৫টি মোবাইল ফেরত দিলো পুলিশ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৪:০৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৬:৪১ পিএম
মাগুরায় উদ্ধারকৃত ৩৫টি মোবাইল ফেরত দিলো পুলিশ

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম টিমের বিশেষ তৎপরতায় বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উদ্ধারকৃত এই মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেন মাগুরার পুলিশ সুপার মো. মোল্লা আজাদ হোসেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ শিবলী সাদিক এবং সহকারী পুলিশ সুপার নিশাত নাহিয়ান।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক প্রযুক্তি ও সাইবার ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে এই হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।

এরপর উপযুক্ত প্রমাণ ও তথ্য যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের নিকট ফোনগুলো বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজের প্রিয় ও প্রয়োজনীয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে সাধারণ মানুষ মাগুরা জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা পুলিশের এ ধরনের দ্রুত ও কার্যকর প্রযুক্তিগত উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস ও নিরাপত্তা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)