যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৮:০৩ পিএম
মেহেরপুরে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

মেহেরপুরের গাঁড়াডোব এলাকায় অভিযান চালিয়ে এলাকার শীর্ষ অনলাইন জুয়াড়ি আল সাহাবকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তার হেফাজত থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এ৫৪-৫জি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আল সাহাব গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের পুকুরপাড়া এলাকার আবু তালেবের ছেলে।

বুধবার (২০ মে) বিকাল সাড়ে চারটায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গাঁড়াডোব এলাকায় অভিযান চালিয়ে সাহাবকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২১ মে) বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন ডিবি ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।

আটক আল সাহাবের মোবাইল ফোন প্রাথমিক বিশ্লেষণ করে অনলাইন জুয়ার চ্যানেলে লেনদেনসহ মালয়েশিয়ান মুদ্রায় বেআইনি ই-ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে।

এছাড়া, তার মুঠোফোনে চারটি ই-মেইলে ১৩টি অনলাইন জুয়া খেলার আইডির তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে সাহাবকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)