যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে জামায়াত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৯:২৬ পিএম
ঝিকরগাছার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে জামায়াত

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন, মাদক, ছিনতাই এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জরুরি কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) বিকেল ৫টায় ঝিকরগাছা উপজেলা জামায়াত এ বৈঠকের আয়োজন করে।

(চৌগাছা-ঝিকরগাছা) যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদের নির্দেশনায়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

তিনি বলেন, দেশব্যাপী ধর্ষণ, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঝিকরগাছা পৌরসভার কৃত্তীপুর গ্রামের আবু হুরাইরা মিমির ভোরের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিব ও অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য ও অফিস সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক আলমগীর কবির, হাফেজ মাওলানা রেজাউল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মুফতি আবু জাফর, মাওলানা আনারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে বক্তারা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)