যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৮:৫৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৯:১১ পিএম
অভয়নগরে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

যশোরের অভয়নগরে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিষদের অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর প্রদানকারী সংস্থা হিসেবে নওয়াপাড়া পৌরসভা, বাংলাদেশ রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা শিক্ষা অফিস এবং ইউনিয়ন তহসিল ভূমি অফিসে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে নুরুজ্জামান সরদার, সুকলাল সমাজপতি, গনেশ কুমার কর, আদিত্য মজুমদার, শেখ নাসির উদ্দিন (সিআইপি), গোলাম মোস্তফা, আবু জাফর মোল্যা, সুরত আলীসহ ভূমিসেবা মেলায় উপস্থিত হয়ে সর্বোচ্চ কর প্রদান করায় ফাইজুর রহমান ও সাইদুর রহমানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়া কুইজ প্রতিযোগিতার বিজয়ী নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তাওহীদ নূর তাহদী, কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের ৯ম শ্রেণির ইফশানা শবনাম প্রার্থনা ও একই স্কুলের দশম শ্রেণির শান্তানু মণ্ডলকে পুরস্কৃত করা হয়।

ভূমিসেবা মেলার সেরা স্টল রাজঘাট ইউনিয়ন ভূমি অফিস, সর্বোচ্চ সেবাপ্রদানকারী শেখ ডিজিটাল স্টুডিও ও পরামর্শক হিসেবে উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার খায়রুজ্জামানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)