যশোর, বাংলাদেশ || সোমবার, ২৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত ইজিবাইক চালকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ০৪:৪৮ পিএম
জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত ইজিবাইক চালকের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালক লিখন হোসেন (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে রাজধানী ঢাকার হোম কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত লিখন হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ফজলুল হকের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৩ মে) লিখন হোসেন ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় জীবননগর উপজেলার উথলী বিজিবি ক্যাম্পের সামনে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

যশোরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই তাকে ঢাকাতে রেফার্ড করেন। পরে ঢাকার হোম কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এদিকে সোমবার সকালে লিখন হোসেনের মৃত্যুর সংবাদ তার এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও প্রতিবেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। নিহতের মরদেহ ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)