যশোর, বাংলাদেশ || সোমবার, ২৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারী ও শিশু নিরাপত্তার দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ০৪:৫৬ পিএম
নারী ও শিশু নিরাপত্তার দাবিতে দেবহাটায় মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৪ মে) বিকেলে উপজেলা চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদেরটিম একটি মানবিক পরিবার’ এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের নির্বাহী প্রধান মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা মেম্বার (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) রেহানা পারভীন। এছাড়া সংগঠনের নির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং স্থানীয় সচেতন জনগোষ্ঠী এতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা নারী ও শিশুদের ওপর চলমান সব ধরনের সহিংসতা, নির্যাতন ও হয়রানি বন্ধের জোর দাবি জানান। তারা বলেন, একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে শুধু আইনি ব্যবস্থাই যথেষ্ট নয়, এর পাশাপাশি সামাজিক সচেতনতা এবং পারিবারিক মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারী ও শিশু সুরক্ষিত থাকলে, সুরক্ষিত থাকবে আগামী প্রজন্ম, এই বিশ্বাসকে বুকে ধারণ করেই তারা সমাজ সচেতনতামূলক এই কর্মসূচির ডাক দিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)