যশোর, বাংলাদেশ || সোমবার, ২৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাংসের খাল পুনঃখননে বাধা'র প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ০৮:২৭ পিএম
আপডেট : সোমবার, ২৫ মে,২০২৬, ১০:৪৫ পিএম
পাংসের খাল পুনঃখননে বাধা'র প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাংসের খাল পুনঃখনন কার্যক্রমে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২৫ মে) বিকেলে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় কৃষক, শিক্ষক, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক মো. সালাউদ্দিন, মোফাজ্জল হোসেন, কৃষক আবুল কালাম আজাদ, মাওলানা আবুজার রহমান, ওয়াজেদ আলী, ইব্রাহিম খলিল, আবুজার গাজী ও আলামিন হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাংসের খাল ভরাট ও নাব্য সংকটের কারণে কৃষিকাজ, পানি নিষ্কাশন ও জনজীবনে দুর্ভোগ তৈরি হয়েছে। এসব সমস্যা নিরসনে সরকারি উদ্যোগে খাল পুনঃখনন শুরু হলে একটি বেসরকারি সংস্থা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে।

মোফাজ্জল হোসেন বলেন, খাল পুনঃখনন হলে এলাকার কৃষক উপকৃত হবেন, জলাবদ্ধতা কমবে এবং স্বাভাবিক পানিপ্রবাহ ফিরবে। অথচ একটি পক্ষ উন্নয়নকাজ বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে।

শিক্ষক সালাউদ্দিন বলেন, সরকারি খাল পুনঃখননে বাধা দেওয়া দুঃখজনক। পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে খাল খনন জরুরি। যারা এতে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।

মানববন্ধন থেকে বক্তারা অপপ্রচার বন্ধ এবং উন্নয়নমূলক কাজে বাধা প্রদানকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)