যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে চুলার আগুনে পুড়লো তিন ঘর

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ১০:৫৮ পিএম
আপডেট : সোমবার, ২৫ মে,২০২৬, ১১:২৫ পিএম
অভয়নগরে চুলার আগুনে পুড়লো তিন ঘর

রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে পাশাপাশি তিন ঘর পুড়ে গেছে।

সোমবার বিকেলে অভয়নগর উপজেলার বুইকারা গ্রামে সরকারি হাসপাতাল-সংলগ্ন সৈয়দ শাহ আলমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে একটি রান্নাঘর, একটি গোয়ালঘর ও একটি কাঠের ঘর পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৬টার দিকে সৈয়দ শাহ আলমের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে একে একে পাশে থাকা গোয়ালঘর ও একটি কাঠের ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে আগুন নেভাতে মাহিন (১২) নামে স্থানীয় এক কিশোরের সাহসী ভূমিকার প্রশংসা করেছেন এলাকাবাসী।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইউনুস আলী জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে। আগুনে একটি রান্নাঘর, একটি গোয়ালঘর ও একটি কাঠের ঘর পুড়ে গেছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পূর্ণ তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)