যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে গাছে আটকে পড়া বিড়াল উদ্ধারে ফায়ার ফাইটার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৩:৪৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৩:৫৮ পিএম
যশোরে গাছে আটকে পড়া বিড়াল উদ্ধারে ফায়ার ফাইটার

যশোর সদরের আরবপুর ইউনিয়নের জামতলায় সাংবাদিকের সহযোগিতায় এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় গাছ থেকে আটকে থাকা একটি বিড়ালকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে এই মানবিক ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে প্রায় ৩০ ফুট উঁচু একটি খেজুর গাছে উঠে আটকে পড়ে একটি বিড়াল। নিচে নামতে না পেরে টানা চার ঘণ্টা ধরে অনবরত ডাকাডাকি করতে থাকে প্রাণীটি। বিড়ালটির এমন অসহায় ও আর্তনাদপূর্ণ ডাক শুনে স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ ও মায়ার সৃষ্টি হয়। অনেকে নিজ উদ্যোগে বিড়ালটিকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

পরবর্তীতে স্থানীয় এক সাংবাদিকের সহযোগিতায় বিষয়টি যশোর ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিশেষ উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে ফায়ার সার্ভিসের কর্মীরা খেজুর গাছের চূড়া থেকে বিড়ালটিকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হন।

বিড়ালটিকে নিরাপদে উদ্ধার করার পর স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে। প্রাণীটির প্রতি ফায়ার সার্ভিসের কর্মী ও সাংবাদিকদের এমন মানবিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এলাকাবাসী।

যশোর ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল ইসলাম বলেন, ‘প্রতিটি জীবের প্রাণ রক্ষা এবং উদ্ধার করাই আমাদের ফায়ার সার্ভিসের মূল দায়িত্ব ও কর্তব্য।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)