যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে পাঁচ হাজার দলিল ধ্বংস করলো কর্তৃপক্ষ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৪:৩৬ পিএম
আপডেট : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৫:০২ পিএম
অভয়নগরে পাঁচ হাজার দলিল ধ্বংস করলো কর্তৃপক্ষ

যশোরের অভয়নগরে পুরনো ও না দাবিকৃত প্রায় পাঁচ হাজার মূল দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে জনসম্মুখে এই দলিলগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সাব-রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, দলিল নিবন্ধনের পর নির্ধারিত সময়ের মধ্যে যেসব গ্রহীতা তাদের মূল দলিল গ্রহণ করতে আসেননি, সরকারি নিয়ম অনুযায়ী সেরকম প্রায় পাঁচ হাজার দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দলিল বিনষ্ট করার সময় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী কর্মচারী, নকলনবীশসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. ইকবাল হোসেন বলেন, সরকারের সকল নিয়মনীতি ও আইন মেনে ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পুরোনো ও না দাবিকৃত প্রায় পাঁচ হাজার মূল দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সর্বসাধারণের উপস্থিতিতেই দলিলগুলো বিনষ্ট করা হয়। তবে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ পুড়িয়ে ফেলা প্রতিটি দলিলের হুবহু অনুলিপি (কপি) সরকারি বালাম বইতে যথাযথভাবে লিপিবদ্ধ রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)