যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরের খোলাডাঙ্গায় বোমা হামলা, এলাকায় আতঙ্ক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ১১:০৩ এ এম
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৭:৩৩ পিএম
যশোরের খোলাডাঙ্গায় বোমা হামলা, এলাকায় আতঙ্ক

যশোর শহরতলীর আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। হামলার পর এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোলাডাঙ্গা এলাকার শামীম ও রোড বাচ্চু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার রাতে শামীমের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, রোড বাচ্চু, মেহেদী, অন্তর, কুটি, শাওন, বিপ্লব ও রাকিবসহ ১০/১৫ জনের একটি দল এই হামলায় অংশ নেয়। এ সময় তারা শামীমের বাড়ির সামনে ও আশপাশে পরপর কয়েকটি ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায় বলে দাবি করেছেন স্থানীয়রা।

বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভীতসন্ত্রস্ত বাসিন্দাদের অনেকেই এ সময় নিরাপদ স্থানে ছুটে যান। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘বোমা বিস্ফোরণের খবর পেয়েই পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই এলাকায় এক মাদক ব্যবসায়ীর সঙ্গে এলাকাবাসীর বিরোধ রয়েছে। আমরা ঘটনাটি আরও খতিয়ে দেখছি এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)