স্টাফ রিপোর্টার
, যশোর
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষকদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা শিক্ষা অফিসের সভাকক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন এবং যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার।
দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণে যশোর জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা থেকে আগত ২৯ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক অংশ নেন।
শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা যায় এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা যায়, সে বিষয়ে শিক্ষকদের বিস্তারিত দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।