যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আঞ্চলিক কর্মশালা:

প্রকৃতির বৈরী আচরণে স্মার্ট কৃষির আহ্বান

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৯:৩৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ১০:৫২ পিএম
প্রকৃতির বৈরী আচরণে স্মার্ট কৃষির আহ্বান

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে যশোর, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তা এবং কৃষকসহ প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন।

খরা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিতে  ঝুঁকি মোকাবেলায় এই প্রকল্প নিয়েছে কৃষি বিভাগ।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনার অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।

কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষক ও ক্লাইমেট স্মার্ট কৃষি গ্রাম গড়ে তোলার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও উন্নত পানি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)