যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুবর্ণভূমি বিশ্বকাপ কুইজ বিজয়ীরা পুরস্কৃত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ১০:৩৮ পিএম
সুবর্ণভূমি বিশ্বকাপ কুইজ বিজয়ীরা পুরস্কৃত

সুবর্ণভূমি আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে মিডিয়া আউটলেটটির কার্যালয়ে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

কুইজের দ্বিতীয় পর্বের বিজয়ী পার্থিব আহসান এবং চতুর্থ পর্বের বিজয়ী মোস্তফা বখতিয়ার সুবর্ণভূমি কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের নিজ নিজ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারের অংশ হিসেবে এর আগে তারা সুবর্ণভূমি স্টুডিওতে ‘পুরস্কার বিজয়ীদের বিশ্বকাপ আড্ডা’ শীর্ষক একটি শো-তে অংশ নেন। এই শো উপস্থাপন করেন ক্রীড়ালেখক তসলিম শিমুল।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান তৌহিদ জামান, সুবর্ণভূমির বার্তাপ্রধান সরোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মেহেদি হাসান শিমুল, ক্রীড়ালেখক তসলিম শিমুল প্রমুখ।

বিজয়ীরা ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং এর জন্য সুবর্ণভূমিকে ধন্যবাদ জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পাঠকদের ক্রীড়ামোদ ও সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে; যা চলমান থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)