যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রোনাল্ডোর ‘ফ্লপ শো’ দেখে মাঠে টিটকিরি! বিদ্রুপে মুখ খুললেন সিআর ৭

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ১১:৪১ এ এম
রোনাল্ডোর ‘ফ্লপ শো’ দেখে মাঠে টিটকিরি! বিদ্রুপে মুখ খুললেন সিআর ৭

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাচে এই দৃশ্য খুব একটা বিরল নয়। আগেও দেখা গিয়েছে। আবার দেখা গেলো। চলতি বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি তার।

পর্তুগালের হয়ে কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচে দেখাই যায়নি তাকে। তাই খেলা শেষে রোনাল্ডোকে শুনতে হয়েছে বিদ্রুপ। লিয়োনেল মেসির নামে চিৎকার করে রোনাল্ডোকে টিটকিরি করেছেন দর্শকেরা। তা দেখে জবাবও দিয়েছেন সিআর ৭।

পর্তুগাল-কঙ্গো ম্যাচ শেষ হওয়ার পর রোনাল্ডো যখন টানেলের দিকে যাচ্ছিলেন, তখন ঘটে এই ঘটনা। টানেলের কাছে গ্যালারিতে থাকা দর্শকেরা তাকে দেখে বিদ্রুপ করতে শুরু করেন। মেসির নামে চিৎকার শুরু করেন তারা।

রোনাল্ডোদের ম্যাচের কয়েক ঘণ্টা আগে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন মেসি। সেই কারণেই হয়তো তার নাম করে রোনাল্ডোকে টিটকিরি করেন দর্শকেরা।

প্রথমে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছিলেন রোনাল্ডো। কিন্তু টিটকিরি শুনে মাথা তোলেন। কিছু একটা বলেন। তার পরে টানেলের মধ্যে ঢুকে যান। রোনাল্ডো কী বলেছেন তা বোঝা না গেলেও তিনি যে টিটকিরির জবাব দিয়েছেন তা বোঝা যাচ্ছিল।

খেলা শেষে রোনাল্ডোকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, কেন এত খারাপ খেলল পর্তুগাল? কোথায় সমস্যা হচ্ছে?

জবাবে রোনাল্ডো জানান, দলের কোনও খামতি খুঁজে পাননি তিনি। বলেন, ‘আমি কোনও খামতি খুঁজে পাচ্ছি না। এটাই তো ফুটবল। আমরা জিততে পারতাম। ওরাও হারতে পারত। কিন্তু সেটা হয়নি। খেলা ড্র হয়েছে। একটা খেলা দেখে প্রশ্ন তোলার কিছু নেই’। এ কথা বলে সাজঘরে চলে যান সিআর ৭।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)