যশোর, বাংলাদেশ || রবিবার, ৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাফাত হত্যায় জড়িতদের শাস্তি দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ-মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ১২:৪৮ পিএম
আপডেট : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০৩:৪৩ পিএম
রাফাত হত্যায় জড়িতদের শাস্তি দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ-মানববন্ধন

কিশোর রাফাত হোসেন (১৭) হত্যারহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে শনিবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রুহুল কুদ্দুস গাজীর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য দেন রাফাতের মা শাহানারা খাতুন, আব্দুল লতিফ সরদার, আজিজুল ইসলাম, আব্দুল মালেক, রফিকুল ইসলাম, রমজান আলী, আলতাফ হোসেন, আবুল কাশেম, মাছুম বিল্লাহ প্রমুখ।

সভাপতির বক্তব্যে রুহুল কুদ্দুস গাজী বলেন, একটি কিশোরের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে আড়াল করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে।

রাফাতের মা শাহানারা খাতুন অভিযোগ করেন, তার ছেলে স্থানীয় আক্তারের ফার্মে কর্মচারী হিসেবে কাজ করতো। ১৩ জুন তাকে হত্যা করে ফার্মে ঝুলিয়ে রেখে এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

বৈরী আবহাওয়ার মধ্যেই এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ কিশোর যুবক বৃদ্ধরাও অংশ নেন।

আব্দুল লতিফ সরদার বলেন, স্থানীয় অর্থবিত্তের মালিক ও প্রভাবশালী আক্তারের মাদকাসক্ত ছেলে অলিদ তার নেশার টাকা যোগাড় করতে শুধু রাফাতকেই নয়, অনেককেই নানাভাবে নির্যাতন নিপীড়ন করেছে। তবে এবার এর করুণ শিকার হলো দিনমজুরের ছেলে রাফাত।

দিনমজুরের সন্তান হওয়ায় রাফাতের পরিবার বিচার থেকে বঞ্চিত হবে এমনটি স্বাধীন বাংলাদেশে হতে পারে না।

আব্দুল মালেক বলেন, তদন্তে গাফিলতি জনমনে ক্ষোভ সৃষ্টি করছে।

রফিকুল ইসলাম বলেন, নিরপেক্ষ তদন্ত ছাড়া প্রকৃত সত্য উদঘাটন সম্ভব নয়।

রমজান আলী বলেন, অপরাধীরা যত প্রভাবশালীই হোক, তাদের আইনের আওতায় আনতে হবে।

আলতাফ হোসেন বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে।

আবুল কাশেম বলেন, রাফাতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকাবাসী শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে।

মাছুম বিল্লাহ অভিযোগ করেন, একাধিক কর্মসূচি পালন ও পুলিশের কাছে বারবার আবেদন করা হলেও তদন্তে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

তারা অবিলম্বে রহস্য উদঘাটন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শফিকুল ইসলাম জানান, ১৩ জুন আক্তার হোসেনের মুরগির ফার্মে কর্মরত অবস্থায় ফার্ম মালিকের ছেলে অলিদ হোসেন সুকৌশলে এই হত্যা সংঘটিত করে ফার্মের নীচু বাঁশে ঝুলিয়ে দেয়। বিষয়টি পুলিশের কাছে বারবার জানানো সত্ত্বেও পুলিশ কোনোভাবেই নড়াচড়া করছে না। তিনি প্রশ্ন তোলেন, ‘গরিব বলে কি আমাদের বিচার পাওয়ার অধিকার নেই?’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন