যশোর, বাংলাদেশ || রবিবার, ৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০৭:২৭ পিএম
আপডেট : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০৭:৪০ পিএম
লোহাগড়ায় খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

মার্কিন-ইসরাইল হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হয়েছে।

রোবার (৫ জুলাই) বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজা পরিচালনা করেন হাফেজ মঈনুল ইসলাম। 

লোহাগড়ার জয়পুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মরিচপাশা, বাবরা ও নাওরা গ্রামসহ বিভিন্ন গ্রামের মুসল্লী, শিক্ষক-শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় অংশ নেন।

জানাজা শেষে খামেনির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানাজার আয়োজক শিক্ষক মো. আমানউল্লাহ বলেন, 'মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ধারণ করেই আমরা এই গায়েবানা জানাজার আয়োজন করেছি। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। '

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারিতে তেহরানে নিজ দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)